১। প্লেয়ার রেজিস্ট্রেশন টেপ বল বিসিএল (BCL)–এর জন্য এক বছরের সীমাবদ্ধ নয়। ভবিষ্যতের প্রতিটি আসর এই রেজিস্ট্রেশনের আওতায় থাকা খেলোয়াড়দের মাধ্যমেই আয়োজন করা হবে।
২। স্বল্প মেয়াদের আগ্রহী প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারবেন না। রেজিস্ট্রেশন শুধুমাত্র সেই প্লেয়ারদের জন্য প্রযোজ্য যারা কমপক্ষে ২–৩ বছর ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকবে এবং ধারাবাহিকভাবে ট্রায়াল ও আসরে অংশগ্রহণের ইচ্ছা রাখে।
৩। রেজিস্ট্রেশনের পর ট্রায়াল নেওয়া হবে এবং শুধুমাত্র নির্বাচিত খেলোয়াড়দের নাম ড্রাফটে অন্তর্ভুক্ত করা হবে।
৪। টেপ বল বিসিএলে আইকন প্লেয়ার সিস্টেম থাকবে না। সকল দলকে ড্রাফট থেকেই নির্ধারিত ম্যাচ ফি অনুযায়ী প্লেয়ার নিতে হবে।
৫। যারা টুর্নামেন্ট খেলার যোগ্য নন বা অংশগ্রহণের সক্ষমতা নেই, তাদের রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।
৬। রেজিস্ট্রেশনে সমস্যা হলে যোগাযোগ করুন — ০১৭৭৫৬৮০০০৫
৭। রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে প্লেয়ার নিশ্চিত করছেন যে তিনি উপরোক্ত শর্তসমূহ সম্পূর্ণরূপে বুঝে এবং মেনে নিচ্ছেন।
৮। রেজিষ্ট্রেশন ফি অফেরতযোগ্য।
📍 আয়োজক: পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব, গাজীপুর